অন্যান্য ফিচার বিশ্ব সংযোগ

নিপীড়িত মানুষের পক্ষে অবদানের জন্য সাহিত্যে নোবেল পেলেন নরওয়ের জন ফসে

সাহিত্যে নিপীড়িত মানুষের পক্ষে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়ের লেখক ও নাট্যকার সাহিত্যিক জন ফসে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে সাহিত্যে নোবেলবিজয়ীর নাম ঘোষণা করেন দ্য রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।

১৯০১ সাল থেকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়। চলতি বছর এ শাখার ১১৪তম পুরস্কার পেলেন জন ফসে।

প্রতি বছর সাধারণত একজন সাহিত্যিককে নোবেল পুরস্কারের জন্য চুড়ান্তভাবে মনোনীতি করা হয়। ইতিহাসে মাত্র চার বার এই পুরস্কার একাধিকজনের মধ্যে ভাগ করে দেয়া হয়েছে।

প্রথা অনুযায়ী প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। সে অনুযায়ী প্রথম দিন চিকিৎসায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

করোনাভাইরাসের ভ্যাকসিন উন্নয়নে অবদান রাখায় এ বছর চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল পেয়েছেন দুই গবেষক। তারা হলেন: হাঙ্গেরিয়ান-আমেরিকান গবেষক কাতালিন কারিকো ও মার্কিন বিজ্ঞানী ড্রিউ ওয়েইজম্যান।

এরপর মঙ্গলবার (৩ অক্টোবর) পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়। পদার্থবিজ্ঞানে এ বছর নোবেল পেয়েছেন তিনজন। তারা হলেন: মার্কিন যুক্তরাষ্ট্রের পদার্থ বিজ্ঞানী পিয়েরে অ্যাগোস্টিনি, জার্মানির ফেরেঙ্ক ক্রাউস ও সুইডেনের অ্যান ল’হুইলিয়ার। পদার্থের ইলেক্ট্রন গতিবিদ্যায় বিশেষ অবদানের জন্য তাদের এই পুরস্কার দেয়া হয়েছে।

পরে বুধবার (৪ অক্টোবর) রসায়নে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ বছর যৌথভাবে নোবেল পেয়েছেন তিন মার্কিন বিজ্ঞানী।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার