জাতীয় ফিচার

নিউ ইয়র্কে পোলিওর প্রাদূর্ভাব; আক্রান্ত ১

নিউইয়র্কে পোলিওর প্রাদূর্ভাব; আক্রান্ত ১

নিউ ইয়র্ক ও এর আশেপাশের চারটি এলাকায় পয়োঃবর্জ্য পানিতে পোলিওভাইরাস পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত মাত্র একজনের ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার কথা জানা গেছে। প্রায় এক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে এটিই প্রথম পোলিওতে আক্রান্ত হওয়ার ঘটনা।

এক বিবৃতিতে স্বাস্থ্য কমিশনার ড. মেরি বাসেট বলেছেন, “পোলিওর ক্ষেত্রে আমরা অবহেলা করতে পারি না। যদি আপনি কিংবা আপনার সন্তান টিকা না নিয়ে থাকেন বা টিকার বিষয়ে না জেনে থাকেন, তাহলে পক্ষাঘাতজনিত রোগের খপ্পরে পড়ার বাস্তব ঝুঁকি রয়েছে। পক্ষাঘাতগ্রস্ত পোলিওর এক রোগী শনাক্ত হওয়ার মানে হচ্ছে হয়তো আরও কয়েকশ লোক আক্রান্ত হয়ে গেছে।”

এ বিষয়ে নিউ ইয়র্কের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, নিউ ইয়র্ক শহর ও আশপাশের চারটি এলাকার পয়োঃবর্জ্য পানিতে পোলিওভাইরাস পাওয়া গেছে; এই ভাইরাস মানুষকে পক্ষাঘাতগ্রস্ত করে দিতে পারে। কিন্তু নিউ ইয়র্ক রাজ্যের অনেক অংশে এই ভাইরাস মোকাবেলায় সক্ষম টিকাদানের হার খুবই কম। তাদের লক্ষ্য হচ্ছে বর্তমানে রাজ্যজুড়ে পোলিওর টিকাদান হারকে ৭৯ শতাংশ থেকে বাড়িয়ে ৯০ শতাংশের উপরে নিয়ে যাওয়া।

নিউ ইয়র্ক শহরের উত্তরে রকল্যান্ড কাউন্টির টিকা না নেওয়া এক ব্যক্তি জুলাইয়ে পোলিও ভাইরাসে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হওয়ার পর কর্মকর্তারা অঙ্গরাজ্যের বর্জ্য পানি পরীক্ষা শুরু করেন।

রিপোর্টার

About Author

1 Comment

  1. নৌকা উল্টে দিলো তিমি! ৫ জনের মৃত্যু - tathyasangjog

    September 10, 2022

    […] নিউ ইয়র্কে পোলিও… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র