খেলার সংযোগ ফিচার

নাসুমকে চড় মেরেছেন হাথুরুসিংহে, বিসিবিকে লিগ্যাল নোটিশ

বিশ্বকাপ চলাকালীন কোচ চান্ডিকা হাথুরুসিংহে নাকি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার নাসুম আহমেদকে চড় মেরেছিলেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরইমধ্যে অনেকে ক্ষোভ জানিয়েছেন।

তবে এই ঘটনায় তদন্ত চেয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান বরাবর লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফুর রহমান।

নোটিশে এই ঘটনার তদন্ত করতে বলা হয়েছে। তদন্ত শেষে হাথুরু দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।

নাসুমকে হাথুরুর চড় মারার কথাটা ছড়ায় বিশ্বকাপের পর, টাইগাররা দেশে ফিরলে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরইমধ্যে অনেকে ক্ষোভ জানিয়েছেন। এবার ঘটনা তদন্ত করতে বিসিবিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) ই-মেইল ও ডাকযোগে বিসিবিতে নোটিশটি পাঠানো হয়।

এ ব্যাপারে আশরাফুর রহমান গণমাধ্যমকে বলেন, বিশ্বকাপ চলাকালীন সময়ে আমাদের জাতীয় দলের হেড কোচ হাথুরু ক্রিকেটার নাসুমকে চড় মারেন। গণমাধ্যমের মাধ্যমে আমরা এ তথ্য জানতে পারলেও বিসিবিকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।

আশরাফুর বলেন, যেহেতু থাপ্পড় মারা একটি ফৌজদারি অপরাধ, তাই আমরা বিসিবি সভাপতিকে একটি লিগ্যাল নোটিশ দিয়েছি।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার