জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

নাশকতা বা সন্ত্রাসের কারণে নির্বাচন বন্ধ থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নাশকতা বা সন্ত্রাসের কারণে নির্বাচন বন্ধ থাকবে না। নির্বাচন সঠিক সময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচনের আমেজ ও উৎসব শুরু হয়ে গেছে।

আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ২৩ জুলাই থেকে আজকের তারিখ পর্যন্ত দৈনিক গড় গ্রেফতার হলো ১৯৫৬ জন। আর প্রতিদিন প্রায় সমান সংখ্যকই জামিন পাচ্ছেন। আমি মনে করি, যারা অপরাধ করেছেন, তারাই গ্রেফতার হয়েছেন। বিনা অপরাধে বিনা পরোয়ানায় আজ পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। আপনি সে প্রমাণ অবশ্যই দিতে পারবেন না।

তিনি বলেন, নির্বাচন যথাসময়ে হবে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছেন। এরই মধ্যে নিবন্ধিত ২৯টি দল, বেশির ভাগ দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করছে। নির্বাচনের আমেজ, একটা উৎসব শুরু হয়ে গিয়েছে। কাজেই এখানে কেউ নাশকতা করবে, এটা কেউ চায় না।

বিএনপির সমালোচনা করে আসাদুজ্জামান খান বলেন, যে দলটি নাশকতা করছে, এটা তাদের প্র্যাকটিস, তারা সুনিশ্চিত নির্বাচনে পরাজয় জেনেই ভিন্ন পন্থায় নির্বাচনকে প্রতিহত করার জন্য একটা অগণতান্ত্রিক উপায় শুরু করেছে।

আসাদুজ্জামান খান বলেন, আমরা মনে করি, আমাদের নির্বাচনের বাইরে আর কোনো কিছু নেই। যার মাধ্যমে তারা (বিএনপি) ক্ষমতা বদলাতে পারে। ক্ষমতায় আসতে হলে তাদের নির্বাচনে আসতে হবে। এটিই হলো সহজ পন্থা।

আরও পড়ুনঃ “শরিকদের মধ্যে যারা নির্বাচিত হওয়ার যোগ্য, তাদের ক্ষেত্রে অবশ্যই সমঝোতা”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র