জাতীয় দেশ সংযোগ ফিচার

নারায়ণগঞ্জে গ্যাসলাইন লিকেজ থেকে আগুন, গুরুতর দগ্ধ ৬

নারায়ণগঞ্জে গ্যাসলাইন লিকেজ থেকে আগুন, গুরুতর দগ্ধ ৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসলাইন লিকেজ থেকে আগুনে একই পরিবারের ৬ জন গুরুতর দগ্ধ হয়েছেন। সবার অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধরা হলেন- মো. বাবুল হোসেন (৪৭), শেলি আক্তার (৩৬), মুন্নি আক্তার (২০), মো. জুয়েল (২২), মো. ইসমাইল (১৬) ও তাসলিমা আক্তার (১৩)।

২৫ অক্টোবর দিবাগত রাতে রূপগঞ্জের ডহরগাঁও এলাকার এক বাসায় এ দুর্ঘটনা ঘটে।

তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দগ্ধরা সবাই রূপগঞ্জের একটি পোশাক কারখানায় কাজ করেন। রাতে বাসায় মশার কয়েল ধরানোর জন্য আগুন জ্বালালে সঙ্গে সঙ্গে রুমে আগুন ধরে যায়। এতে একই পরিবারে এই ছয় সদস্য দগ্ধ হন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, গ্যাসলাইন লিকেজ থেকে রুমে আগুন লেগে তারা দগ্ধ হন বলে জেনেছি। দগ্ধ ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবার শরীরে ৫৫ শতাংশের বেশি দগ্ধ হয়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র