জাতীয়

নাটোরে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত

নাটোরের লালপুরে বাসের নিচে চাপা পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন লালপুর উপজেলার বিরোপাড়া গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে শহিদুল ইসলাম (৬২), তাঁর ছেলে সোহাগ ইসলাম (৩৫) ও নাতি মো. ইভান (৫)

আজ শুক্রবার বিকেল পৌনে চারটায় নাটোরের লালপুর-গোপালপুর সড়কের ডেবরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান বলেন, লালপুর-গোপালপুর আঞ্চলিক সড়ক ধরে জিএম পরিবহনের একটি বাস নাটোর থেকে লালপুরে যাচ্ছিল। বিকেল পৌনে চারটার দিকে বাসটি ডেবরপাড়া পশু হাসপাতালের সামনে পৌঁছায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিদের মৃতদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যান। তবে বাসটি পুলিশ জব্দ করেছে।

আরও পড়ুনঃ “আওয়ামী লীগ ষড়যন্ত্র করে না, ষড়যন্ত্রের শিকার হয়”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র