খেলা ফিচার

নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরণের ক্রিকেট বন্ধ

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে কঠোর অবস্থান নিয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিপিএলের প্রথম ম্যাচ শুরুর দুপুর ১টার মধ্যে তিনি পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

আজ বুধবার (১৪ জানুয়ারি) জুম কলের মাধ্যমে আয়োজিত সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন এই আলটিমেটাম দেন। তিনি বলেন, বিপিএলের ম্যাচ শুরুর আগেই নাজমুল ইসলামকে পদত্যাগ করতে হবে। অন্যথায় ক্রিকেটাররা সম্মিলিতভাবে খেলায় না নামার সিদ্ধান্ত নিয়েছে।

মিঠুন বলেন, “ক্রিকেটারদের নিয়ে নাজমুল ইসলামের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের প্রতিবাদেই এই কঠোর সিদ্ধান্ত। এসব মন্তব্য ক্রিকেটারদের সম্মান ও পেশাদারত্বের সঙ্গে সাংঘর্ষিক। প্রথম বিভাগসহ বিভিন্ন ইস্যুতে আমরা বোর্ডকে অনেক সময় দিয়েছি, কিন্তু কোনো ইতিবাচক সাড়া পাইনি। প্রতিনিয়ত যে শব্দ ব্যবহার করা হচ্ছে, তা পুরো ক্রিকেট অঙ্গনকে ব্যথিত করেছে। খেলোয়াড়রা এটা কোনোভাবেই মেনে নিতে চায় না।”

তিনি আরও বলেন, “যদি কাল ম্যাচের আগে পদত্যাগ না করেন, তাহলে আজ থেকেই আমরা সব ধরনের খেলা বন্ধ ঘোষণা করছি।”

এর আগে তামিম ইকবালকে বিশ্বকাপ ইস্যুতে ‘ভারতীয় দালাল’ বলে আখ্যা দিয়েছিলেন নাজমুল। ওই ঘটনায় কোয়াব ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মিঠুন বলেন, “কয়েকদিন ধরে ক্রিকেটারদের নিয়ে যেভাবে কমেন্টস করা হচ্ছে, একজন থেকে শুরু করে সবাইকে নিয়ে যে ধরনের শব্দ ব্যবহার হচ্ছে—তা গ্রহণযোগ্য নয়। একজন বোর্ড পরিচালকের চিন্তাভাবনা করে কথা বলা উচিত। আমরা বিভিন্ন ইস্যুতে সমাধানের চেষ্টা করেছি, কিন্তু কোনো সাহায্য পাইনি। সর্বশেষ মন্তব্য পুরো ক্রিকেট অঙ্গনকে কষ্ট দিয়েছে।”

বিসিবি এর আগে জানিয়েছে, নাজমুলের মন্তব্য ব্যক্তিগত এবং বোর্ডের অফিসিয়াল অবস্থান নয়। কিন্তু কোয়াবের এই আলটিমেটাম বিপিএলের শুরুতে বড় সংকট তৈরি করতে পারে। ক্রিকেটারদের মধ্যে তাসকিন আহমেদ, মুমিনুল হক, তাইজুল ইসলামসহ অনেকেই এর আগে নাজমুলের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। এই পরিস্থিতিতে বিসিবির পক্ষ থেকে দ্রুত সমাধানের দাবি উঠেছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার