জাতীয় ফিচার

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক যুবক আহত হয়েছে। আহত যুবকের নাম মো. বেলাল (৩০)।

আজ বুধবার ভোর ৫টায় উপজেলার নাইক্ষ্যংছড়ি সদরের ফুলতলি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত বেলাল রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের পূর্বহাজীরপাড়ার আবুল হাশেমের ছেলে।

নাইক্ষ্যংছড়ি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিঠুন সিংহ জাগো নিউজকে বলেন, উপজেলার আসামতলি সীমান্তের নোম্যান্সল্যান্ড এলাকায় স্থলমাইন বিস্ফোরণে বেলাল নামে এক যুবক আহত হয়েছে বলে শুনেছি। খোঁজ নেওয়া হচ্ছে।

এ বিয়াহয়ে স্থানীয়রা জানান, ফজরের নামাজের সময় সীমান্তের কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় মাইন বিস্ফোরণের শব্দ শোনা যায়। মুসল্লিরা নামাজ শেষে গিয়ে দেখেন, বেলাল গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়। বেলাল ইয়াবা পাচারের জন্য সীমান্তে গিয়ে এ ঘটনার শিকার হয়েছে ধারণা স্থানীয়দের। আহত বেলাল এর আগেও ইয়াবা নিয়ে বিজিবির হাতে আটক হয়েছিল।

আরও পড়ুনঃ অর্থ আত্মসাৎ মামলায় চীনা নাগরিকসহ ৬ জনের কারাদন্ড

 

রিপোর্টার

About Author

2 Comments

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র