জাতীয় দেশ সংযোগ ফিচার

“নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীরা গড়ে উঠবে স্মার্ট নাগরিক হিসেবে”

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষায় রূপান্তর নিয়ে কারো কারো সংশয় থাকতেই পারে। নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়, মুখস্থনির্ভরতা-পরীক্ষানির্ভরতা থাকবে না। শিক্ষার্থীরা গড়ে উঠবে স্মার্ট নাগরিক হিসেবে। ঝরে পড়ার হার নেমে আসবে ন্যূনতম পর্যায়ে।

আজ রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ‘বই উৎসব’ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, নতুন শিক্ষাক্রমের আওতায় বইগুলোর সবই পরীক্ষামূলক পর্যায়ে। আরও যারা বিশেষজ্ঞ আছেন, যারা উৎসাহী আছেন, আমরা তাদের মতামতও বিবেচনায় নিয়ে আরও পরিমার্জনের কাজ করে কাঙ্ক্ষিত মানে উন্নীত করব।

মন্ত্রী বলেন, কারো ব্যক্তিস্বার্থ, কোনো গোষ্ঠীর ব্যবসায়িক স্বার্থ, কারো হীন রাজনৈতিক স্বার্থে মিথ্যা অযৌক্তিক অপপ্রচারকে প্রশ্রয় দেয়া হবে না।

 

আরও পড়ুনঃ স্ট্রেস কমাতে সাহায্য করে হ্যাপি হরমোন

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র