জাতীয় দেশ সংযোগ ফিচার

নতুন মন্ত্রিসভায় আছেন যে পুরোনোরা

নতুন মন্ত্রিসভা ৩৬ সদস্যবিশিষ্ট হতে পারে। পুরোনো মন্ত্রিসভার অনেকেই নতুন মন্ত্রিসভায় থাকছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি বঙ্গভবনে প্রথমে প্রধানমন্ত্রীর শপথ পড়াবেন। এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।

পুরোনোদের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, আইনমন্ত্রী আনিসুল হক, স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী দীপু মনি, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী থাকছেন নতুন মন্ত্রিসভায়। এছাড়া জাহাঙ্গীর কবির নানক ফোন পেয়েছেন বলে জানা গেছে।

নতুন মন্ত্রিসভা শপথ নিলে তারাই হবে দেশের নতুন সরকার। শপথ নেওয়া পর্যন্ত আগের মন্ত্রিসভা বহাল থাকবে। নতুন মন্ত্রিসভা শপথ নিলে আগের মন্ত্রিসভা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

এর আগে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। বিএনপিবিহীন এ নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় আওয়ামী লীগ। ২৯৯টি আসনের মধ্যে ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এরমধ্যে ২২২টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল–জাসদ ও বাংলাদেশ কল্যাণ পার্টি একটি করে আসনে জয় পেয়েছে।

আরও পড়ুনঃ বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ ব্যাহত করতে পারবে না: প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

6 Comments

  1. বঙ্গভবনে আজ শপথ নেবে নতুন মন্ত্রিসভা - Tathya Sangjog

    January 10, 2024

    […] আরও পড়ুনঃ নতুন মন্ত্রিসভায় আছেন যে পুরোনোরা […]

  2. শেখ হাসিনাকে অভিনন্দন চীনা প্রেসিডেন্টের - Tathya Sangjog

    January 10, 2024

    […] আরও পড়ুনঃ নতুন মন্ত্রিসভায় আছেন যে পুরোনোরা […]

  3. ২৫ মন্ত্রী, ১১ প্রতিমন্ত্রী নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে সরকার - Tathya Sangjog

    January 10, 2024

    […] আরও পড়ুনঃ নতুন মন্ত্রিসভায় আছেন যে পুরোনোরা […]

  4. শনিবার গোপালগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী - Tathya Sangjog

    January 10, 2024

    […] আরও পড়ুনঃ নতুন মন্ত্রিসভায় আছেন যে পুরোনোরা […]

  5. বঙ্গভবনে শপথ নিলেন ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী - Tathya Sangjog

    January 10, 2024

    […] আরও পড়ুনঃ নতুন মন্ত্রিসভায় আছেন যে পুরোনোরা […]

  6. শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ব্রুনাইয়ের সুলতান - Tathya Sangjog

    January 10, 2024

    […] আরও পড়ুনঃ নতুন মন্ত্রিসভায় আছেন যে পুরোনোরা […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র