জাতীয় ফিচার

নতুন বাংলাদেশ গড়তে চাই: সমাজকল্যাণ উপদেষ্টা

নারী, শিশু ও সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুরশিদ বলেছেন,আমরা মেধাকে প্রাধান্য দিতে চাই, মেধাকে খুঁজে আনতে চাই। নতুন বাংলাদেশ গড়তে চাই। আমরা দেশটাকে আপনাদের সাথে নিয়েই গড়তে চাই।

আজ শনিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ এই শিরোনামে সহায়তা প্রদান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধের কথা স্মরণ করে উপদেষ্টা বলেন, আমরা ৭১-এর মুক্তিযুদ্ধ দেখেছিলাম। আমার পরিবারের অনেকেই মুক্তিযোদ্ধা, আমাকেও দেয়া হয় উপাধি। ৭১-এর মুক্তিযুদ্ধ খুব কাছ থেকে দেখেছি। স্বাধীনতার আনন্দ আমরা বেশিদিন ধরে রাখতে পারিনি। যেলক্ষ্যে স্বাধীনতা, সে লক্ষ্য অর্জন হলো না। গণতন্ত্র ভূ-লুণ্ঠিত হলো। যারা দেশকে মুক্ত করেছিলেন, তারা দেশের দ্বায়িত্ব আসতে পারলেন না। ফিরে যান নিজ নিজ কাজে।

তিনি আরও বলেন, ৭১-এর যেই মুক্তিযুদ্ধ হয়েছিল, যে অসম্পূর্ণ কাজগুলো রয়ে গিয়েছিল, তার কারণেই, সেই অসম্পূর্ণ থেকে যাওয়া কাজের জন্য জুলাই গণ অভ্যুত্থান হলো। আমরা যেনো এই শহীদদের যথাযথ সম্মান দিতে পারি। ৭১-এর মুক্তিযোদ্ধাদের নানাভাবে অসম্মানিত করা হয়েছে। ভুয়া মুক্তিযোদ্ধারা ঢুকে গেছে। এটি আমাদের দ্বিতীয় সুযোগ। যেই যুদ্ধটা এই প্রজন্ম করল, এর বড় তাৎপর্য আছে। তারা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গিয়েছে, আমরা কেউ প্রতিবাদ করিনি, আমরা ভুল করেছি। তারা এই দেশের জন্য বিশাল একটা কাজ করে দিয়ে গেছে। আমরা দুর্নীতিগ্রস্থ, দেশ গড়িনি ঠিকমতো। আর তা তারা জীবন দিয়ে আমাদের দেখিয়ে দিয়ে গেছে।

আরও পড়ুনঃ নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখলো বাংলাদেশ

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র