নওগাঁ-২ আসনের নির্বাচন স্থগিত
নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক মারা যাওয়ায় নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ শুক্রবার বিকেল ৩টায় নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
তফসিল অনুযায়ী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আট দিন আগেই নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক মারা যান। তাই নিয়ম অনুযায়ী এ আসনের নির্বাচন স্থগিত করল নির্বাচন কমিশন। ফলে এ আসনে নতুন করে তফসিল ঘোষণা হবে।
নির্বাচন কমিশন মনোনয়নপত্র বাতিল করায় হাইকোর্টে গিয়ে প্রার্থিতা ফিরে পেয়েছিলেন পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার সাবেক মেয়র আমিনুল হক। বৃহস্পতিবার তাকে ঈগল প্রতীক বরাদ্দ দেয়া হয়েছিল। তার পরদিনই মৃত্যু হল এই স্বতন্ত্র প্রার্থীর।
আরও পড়ুনঃ আপনিও কি ডিনারের পর মিষ্টি খাওয়াকে স্বাস্থ্যকর মনে করেন?





