জাতীয় ফিচার

দ্বাদশ সংসদের মন্ত্রিসভায় শপথ নিলেন সাত প্রতিমন্ত্রী

দ্বাদশ সংসদের বর্তমান মন্ত্রিসভার আকার বাড়লো। মন্ত্রিসভায় আরও সাত প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। এতে মন্ত্রিসভার আকার বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে।

নিয়োগ পাওয়া প্রতিমন্ত্রীরা হলেন: নজরুল ইসলাম চৌধুরী, শহিদুজ্জামান সরকার ও আব্দুল ওয়াদুদ। এ ছাড়া সংরক্ষিত নারী সংসদ সদস্যদের মধ্যে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন শামসুল নাহার, রোকেয়া সুলতানা, নাহিদ ইজাহার খান ও ওয়াসিকা আয়েশা খান।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে নতুন প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

এর আগে বিকেলে নতুন সাত প্রতিমন্ত্রীকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে জানানো হয়, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী রাষ্ট্রপতি শুক্রবার সাতজনকে সরকারের প্রতিমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের ১১ জানুয়ারি টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীসহ মোট ৩৭ জন সদস্য নিয়ে সরকার যাত্রা শুরু করে। নতুন ৭ জন যুক্ত হওয়ায় মন্ত্রিসভার আকার দাঁড়িয়েছে ৪৪ সদস্যের।

আরও পড়ুনঃ বেইলি রোডে অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র