জাতীয় ফিচার

দেশের স্বার্বভৌমত্ব রক্ষায় সতর্ক থাকতে নৌবাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌবাহিনীর কমিশন্ডপ্রাপ্ত নতুন কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, সততা, নেতৃত্ব ও আত্মউৎসর্গের গুণে বলীয়ান হয়ে, সেনা ও বিমান বাহিনীর সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি দেশের স্বার্বভৌমত্ব রক্ষায় আপনাদেরকে (নৌবাহিনীর সদস্য) সর্বদা প্রস্তুত থাকতে হবে।

চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমি (বিএনএ)-তে বাংলাদেশ নৌবাহিনীর ‘মিডশিপমেন্ট ২০২০ আলফা ব্যাচ’ এবং ‘ডাইরেক্ট এন্ট্রি ২০২২ ব্রাভো ব্যাচ’-এর ক্যাডেটদের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বাংলাদেশকে একটি দুর্যোগপ্রবণ দেশ হিসেবে অভিহিত করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ নৌবাহিনী সব সময়ই দুর্যোগপূর্ণ মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা যে কোন দুর্যোগ চলাকালে অত্যন্ত দক্ষতার সাথে উদ্ধার অভিযান পরিচালনা ও ত্রাণ বিতরণ করেছে।

তিনি আরো বলেন, ‘আমি চাই নৌবাহিনীর নতুন কর্মকর্তারা আন্তরিকভাবে কাজ করুক। আপনাদের সব সময়ই শৃঙ্খলার মধ্যে থাকতে হবে এবং দেশপ্রেমকে হৃদয়ে ধারণ করে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যেতে হবে।’

তিনি আরো আশা করেন যে, নতুন কর্মকর্তারা এই দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে এবং যথাযথভাবে নিজ দায়িত্ব পালনের মাধ্যমে তারা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হবে এবং সেই বাংলাদেশের প্রতিটি নাগরিক প্রযুক্তির জ্ঞানে নিজেদের প্রস্তুত করবে।

আরও পড়ুনঃ “জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে, তারা কী চান”

রিপোর্টার

About Author

6 Comments

  1. আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীকে মেসিকে নিয়ে ঢাকায় আসার আমন্ত্রণ - tathyasangjog

    December 22, 2022

    […] আরও পড়ুনঃ দেশের স্বার্বভৌমত্ব রক্ষায় সতর্ক থাক… […]

  2. ২২ জানুয়ারি প্রাথমিকের সাড়ে ৩৭ হাজার সহকারী শিক্ষকের পদায়ন - tathyasangjog

    December 22, 2022

    […] আরও পড়ুনঃ দেশের স্বার্বভৌমত্ব রক্ষায় সতর্ক থাক… […]

  3. দেশে ফাইভ জি চালুর প্রস্তুতি সম্পন্ন - tathyasangjog

    December 22, 2022

    […] আরও পড়ুনঃ দেশের স্বার্বভৌমত্ব রক্ষায় সতর্ক থাক… […]

  4. জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিয়ানমার পরিস্থিতি নিয়ে প্রস্তাব গ্রহণ - tathyasangjog

    December 22, 2022

    […] আরও পড়ুনঃ দেশের স্বার্বভৌমত্ব রক্ষায় সতর্ক থাক… […]

  5. বাংলাদেশের ব্যাটিংয়ে বিরক্ত কোচ - tathyasangjog

    December 22, 2022

    […] আরও পড়ুনঃ দেশের স্বার্বভৌমত্ব রক্ষায় সতর্ক থাক… […]

  6. ইউক্রেনের মারিউপোলে ১০ হাজারের বেশি গণকবরের সন্ধান - tathyasangjog

    December 22, 2022

    […] আরও পড়ুনঃ দেশের স্বার্বভৌমত্ব রক্ষায় সতর্ক থাক… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র