দেশের বাজারে ১২ কেজি এলপিজির দাম বাড়লো
ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়ানো হয়েছে। নতুন দাম ১ হাজার ৪০৪ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি)
আজ মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল ৩টায় এক সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. নুরুল আমিন। এসময় বিইআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত মাসে ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৮১ থেকে বাড়িয়ে ১ হাজার ৪০৪ টাকা নির্ধারণ করা হয়েছিল
এছাড়া ভোক্তাপর্যায়ে বোতলজাত এলপিজির ৫ দশমিক ৫ কেজির দাম ৬৫৭ টাকা, ১২ দশমিক ৫ কেজি ১ হাজার ৪৯২, ১৫ কেজি ১ হাজার ৭৯০, ১৬ কেজি ১ হাজার ৯১১, ১৮ কেজি ২ হাজার ১৪৯, ২০ কেজি ২ হাজার ৩৮৮, ২২ কেজি ২ হাজার ৬২৭, ২৫ কেজি ২ হাজার ৯৮৫, ৩০ কেজি ৩ হাজার ৫৮২, ৩৩ কেজি ৩ হাজার ৯৪০, ৩৫ কেজি ৪ হাজার ১৭৯ এবং ৪৫ কেজি বোতলজাত এলপিজির দাম ৫ হাজার ৩৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুনঃ লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা বাতিল





