দেশের বাজারে কমলো সোনার দাম
রেকর্ড কার্যদিবস পরেই দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে এই দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
এর আগে গতকাল (বুধবার) ঘোষণা দিয়ে আজ বৃহস্পতিবার থেকে সোনার দাম বাড়ানো হয়। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয় ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা। দেশের বাজারে সোনার এত দাম আগে কখনো হয়নি। এই রেকর্ড দামের একদিন পরেই এখন সোনার দাম কমানোর ঘোষণা এলো।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী সময়ে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।






নখে লুকিয়ে আছে আপনার স্বাস্থ্যের রহস্য - Tathya Sangjog
January 18, 2024[…] আরও পড়ুনঃ দেশের বাজারে কমলো সোনার দাম […]
গ্লুকোমা কেড়ে নিতে পারে আপনার দৃষ্টিশক্তি - Tathya Sangjog
January 18, 2024[…] আরও পড়ুনঃ দেশের বাজারে কমলো সোনার দাম […]
"বিএনপির অনুপস্থিতিতে নির্বাচন ভোটারশূন্য হয়নি, প্রতিদ্বন্দ্বিতাহীনও হয়নি" - Tathya Sangjog
January 18, 2024[…] আরও পড়ুনঃ দেশের বাজারে কমলো সোনার দাম […]