“দেশের গণমাধ্যমের অবাধ স্বাধীনতার বিপরীতে আরএসএফের মূল্যায়ন অগ্রহণযোগ্য”
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, দেশের গণমাধ্যম ও সাংবাদিকতার অবাধ স্বাধীনতার প্রকৃত চিত্রের বিপরীতে আরএসএফের মূল্যায়ন অগ্রহণযোগ্য, পক্ষপাতদুষ্ট এবং সত্যের বিচ্যুতি বলে মনে করে সরকার।
আজ সোমবার সচিবালয়ে আরএসএফের সাম্প্রতিক প্রতিবেদন ও র্যাংকিং নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সার্বিক বিবেচনায় আরএসএফের সাম্প্রতিক প্রতিবেদনে বাংলাদেশের বর্তমান র্যাকিং বাস্তবতা বহির্ভূত। এর মাধ্যমে বাংলাদেশের গণমাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের ধারাবাহিক প্রচেষ্টাকে অবমূল্যায়ন করা হয়েছে।
তিনি বলেন, উল্লিখিত সব উদ্যোগ বিবেচনা করে যথেষ্ট বস্তুনিষ্ঠ তথ্য-উপাত্ত নিয়ে আরএসএফ তাদের র্যাংকিং মূল্যায়ন করবে বলে সরকার প্রত্যাশা করে। তাহলে বাংলাদেশের গণমাধ্যম ও সাংবাদিকতায় স্বাধীনতার বিষয়ে প্রকৃত অবস্থান ও চিত্র ফুটে উঠবে।
বৈশ্বিক গণমাধ্যম সূচকে ১৮০টি দেশের মধ্যে এবার বাংলাদেশের অবস্থান ১৬৩তম।
আরাফাত বলেন, এই প্রতিবেদন ও র্যাংকিংয়ের মাধ্যমে বাংলাদেশে গণমাধ্যমের ক্রমবিকাশ, সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার জন্য বর্তমান সরকারের অব্যাহত উদ্যোগকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অস্বীকার করা হয়েছে।
আরও পড়ুনঃ মঙ্গলবারই ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দেবে সরকার: বাণিজ্য প্রতিমন্ত্রী





