অন্যান্য দেশ সংযোগ ফিচার

দেশের কৃষি আজ শক্তিশালী অবস্থানে রয়েছে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশের কৃষি উৎপাদনের সাফল্য আজ সারা বিশ্বের জন্য উদাহরণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতির কল্যাণে ফসলের উৎপাদন ধারাবাহিকভাবে বেড়েছে। দেশের কৃষি আজ শক্তিশালী অবস্থানে রয়েছে।

আজ বৃহস্পতিবার উজবেকিস্তানের সমরকন্দে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মধ্য এশিয়ার সদস্য দেশসমূহের খাদ্য নিরাপত্তার বর্তমান পরিস্থিতি ও করণীয় বিষয়ে আয়োজিত খাদ্য নিরাপত্তা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের জাদুবলেই ‘খাদ্য ঘাটতির’ দেশের তকমা ঘুচিয়ে দেশ আজ চাল, মাছ, মাংস ও ডিমে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। ২০২৫ সালের মধ্যে ভোজ্যতেলের চাহিদার অর্ধেক দেশে উৎপাদিত হবে।

মন্ত্রী বলেন, দেশে উৎপাদিত খাদ্যের একটি বিরাট অংশ অপচয় ও নষ্ট হয়। বর্তমানে এটি আমাদের উদ্বেগের বিষয়। আমরা অপচয় ও নষ্টের পরিমাণ কমিয়ে আনতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছি।

মন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তার জন্য বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতাও বাড়ানো প্রয়োজন। একইসঙ্গে প্রযুক্তি ও জ্ঞানের বিনিময় দরকার।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ আহ্বান জানালেন রাষ্ট্রপতি

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার