দেশে ফের বেড়েছে করোনার প্রাদূর্ভাব
দেশে আবারও বেড়েছে করোনার প্রাদূর্ভাব। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২২ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এসব রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ দশমিক ১২ শতাংশ। এ সময় ৪৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এক তথ্যবিবরণীতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৭৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন।
করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ১৪৩ জন।
আরও পড়ুনঃ “বিএনপির অনুপস্থিতিতে নির্বাচন ভোটারশূন্য হয়নি, প্রতিদ্বন্দ্বিতাহীনও হয়নি”





