অন্যান্য দেশ সংযোগ ফিচার

দেশে ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮৭৫ জনে দাঁড়িয়েছে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া দুই হাজার ৮৮৯ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৭৮৯ জন আর ঢাকার বাইরের ২ হাজার ১০০ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকার একজন এবং ঢাকার বাইরের সাতজন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু শনাক্ত হয়েছে এক লাখ ৭৯ হাজার ৬৯৯ জনের। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭৬ হাজার ৬২২ জন আর ঢাকার বাইরের এক লাখ তিন হাজার ৭৭ জন।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই হাজার ৮৬৪ জন। তাদের মধ্যে ঢাকার ৯১১ জন এবং ঢাকার বাইরের এক হাজার ৯৫৩ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৫৪৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭২ হাজার ৩৩৭ জন এবং ঢাকার বাইরের ৯৬ হাজার ২০৭ জন।

আরও পড়ুনঃ ক্যান্সার চিকিৎসার পর জীবনধারায় এই গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো করুন

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার