দেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু; আক্রান্ত ৭৬৭
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন মৃত্যুর ঘটনায় চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৬ জনে। আর নতুন আক্রান্তসহ বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দুই হাজার ৭২৯ জন।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৭৬৭ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৬৪ জন। ঢাকার বাইরে রয়েছেন ৩০৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ নভেম্বর সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ হাজার ৭৫৯ জন। এর মধ্যে ঢাকায় ৩২ হাজার ৯৯৯ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ১৭ হাজার ৭৬০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৭ হাজার ৮১৪ জন। তাদের মধ্যে ঢাকা থেকে ৩১ হাজার ৩৪৩ জন, ঢাকার বাইরে থেকে ১৬ হাজার ৪৭১ জন ছাড়পত্র পেয়েছেন।
আরও পড়ুনঃ নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত






"বিএনপিকে আর আগুন নিয়ে খেলতে দেয়া হবে না" - tathyasangjog
November 16, 2022[…] আরও পড়ুনঃ দেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু; আক্রান্ত… […]