দেশে ডেঙ্গুতে আরও ১৫ জনের মৃত্যু
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৭০ জনে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৭৯ জন এবং ঢাকার বাইরের এক হাজার ৩৪৯ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৬ হাজার ২৭০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ৭৬২ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৫০৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ২ লাখ ৭৪ হাজার ৮০৬ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৯৯ হাজার ৯৩২ জন আর ঢাকার বাইরের এক লাখ ৭৪ হাজার ৮৭৪ জন। আর চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৩৭০ জন। এর মধ্যে ঢাকায় ৮১৬ জন এবং ঢাকার বাইরে ৫৫৪ জন।
একই সময় পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ৬৭ হাজার ১৬৬ জন। এরমধ্যে ঢাকার বাসিন্দা ৯৭ হাজার ৩৫৪ জন এবং ঢাকার বাইরের এক লাখ ৬৯ হাজার ৮১২ জন।
আরও পড়ুনঃ “উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে উন্নত, দক্ষ ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা”






মালয়েশিয়ায় মাটিচাপায় ৩ বাংলাদেশির মৃত্যু - Tathya Sangjog
November 2, 2023[…] আরও পড়ুনঃ দেশে ডেঙ্গুতে আরও ১৫ জনের মৃত্যু […]
"বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা উন্নয়নশীল বিশ্বের জন্য দৃষ্টান্ত" - Tathya Sangjog
November 2, 2023[…] আরও পড়ুনঃ দেশে ডেঙ্গুতে আরও ১৫ জনের মৃত্যু […]