জাতীয়

দেশে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।এ নিয়ে গত ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২৫৮ জনের।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এই প্রতিবেদনে বলা হয়, রোববার (৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২৯৬ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১৩৪ জন এবং ঢাকার বাইরের ১৩৫ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে- চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৫৯ হাজার ১৯৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৭ হাজার ৫২৪ জন এবং ঢাকার বাইরের ২১ হাজার ৫৭২ জন।

অন্যদিকে ডেঙ্গু আক্রান্ত ৫৯ হাজার ১৯৬ জনের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৭ হাজার ৭৭১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৬ হাজার ৬৪৭ জন এবং ঢাকার বাইরের ২১ হাজার ৬৪ জন।

আরও পড়ুনঃ বাংলাদেশ বিশ্ব বিনিয়োগের সবচেয়ে আদর্শ জায়গা: প্রধানমন্ত্রী

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র