দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬১০ জনে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী ভর্তি হয়েছেন ৯৫৯ জন। এর মধ্যে ২০১ জন ঢাকার এবং ঢাকার বাইরে ৭৫৮ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ নভেম্বর (মঙ্গলবার) পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৩ লাখ ১০ হাজার ৪৬ জন। আর হাসপাতাল থেকে রোগী ছাড়া পেয়েছেন ৩ লাখ ৪ হাজার ৮৬৯ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৫৬৭ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ১ হাজার জন, আর বাকি ২ হাজার ৫৬৭ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে।
আরও পড়ুনঃ “১৪ দল পরিচয়ে নয়; যারা বিজয়ী হতে পারেন তাদের মনোনয়ন দেয়া হবে”





