দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু
দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ডেঙ্গুতে ২৭৩ জনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১২৬ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৬৮ জন এবং ঢাকার বাইরের ৫৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৬১ হাজার ৭৫৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৮ হাজার ৮৮৯ জন এবং ঢাকার বাইরের ২২ হাজার ৮৬৬ জন। ডেঙ্গু আক্রান্ত ৬১ হাজার ৭৫৫ জনের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬০ হাজার ৯০৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৮ হাজার ৮৮৯ জন এবং ঢাকার বাইরের ২২ হাজার ৮৬৬ জন।
আরও পড়ুনঃ ১০০টি সড়ক ও মহাসড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী





