জাতীয় ফিচার

দেশে করোনায় মৃতের সংখ্যা বাড়ল

করোনায় একদিনে ৫ মৃত্যু; শনাক্ত ৬১৪

সারাদেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছেন। এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৫৯ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ বেড়েছে দশমিক ৬২ শতাংশ। রোববার করোনায় শনাক্তের হার ছিল ১২ দশমিক ৯৬ শতাংশ। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৫৮ শতাংশে।

আরও পড়ুনঃ চীনে মাছেদেরও করোনা পরীক্ষা

বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ ৫ হাজার ২৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৭১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ৪১৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৫৭২ জন। দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৮ লাখ ৫৭ হাজার ৭৩৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ২২ হাজার ৪০৮ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৪৩৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৬৩ হাজার ৩০৮ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ০৮ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ০৯ শতাংশ।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র