জাতীয়

দেশে করোনায় দুই জনের মৃত্যু

করোনায় একদিনে ৫ মৃত্যু; শনাক্ত ৬১৪

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জন মারা গেলেন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ হাজার ৪১৫ জনে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ একদিনে ৪ হাজার ৪২৫টি নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে পরীক্ষা করা হয় মোট ৪ হাজার ৪৫৪টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪.৬৫ শতাংশ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.৫৮ শতাংশ।

করোনা থেকে একদিনে সুস্থ হয়েছেন ৩৯০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৮ হাজার ৩০৬ জন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।

আরও পড়ুনঃ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদে না লড়ার ঘোষণা জনসনের

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র