জাতীয় ফিচার

দেশীয় ওয়েবসাইটে বাড়ানো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার

ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশীয় ওয়েবসাইটের সার্চ ইঞ্জিনকে আরও স্মার্ট করতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার শিগগিরই বাড়ানো হবে।

আজ রোববার দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) আয়োজিত গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট শীর্ষক রিজিওনাল কনসালটেশন সেমিনারে বক্তব্য দেন তিনি।

পলক বলেন, বিগত ১৫ বছরে দেশের ডিজিটাল খাতে ব্যাপক পরিবর্তন এসেছে। এক দশকে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে হয়েছে ১৩০ মিলিয়ন। তাই দেশীয় ওয়েবসাইটের সার্চ ইঞ্জিনকে আরও স্মার্ট করতে শিগগিরই এআই-এর ব্যবহার বাড়ানো হবে।

ইন্টারনেটের দাম কমিয়ে আনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ১৫ বছর আগেও এক এমবিপিএস ইন্টারনেটের দাম ছিল এক হাজার ডলার। বর্তমানে প্রতি এমবিপিএসের দাম কমে হয়েছে মাত্র ৬০ টাকা। শুধু শহর নয়, গ্রামেও সর্বত্র ইন্টারনেট সেবা চালু রাখতে ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল ডেলিভারি সার্ভিস চালু করা হয়েছে। এর আওতায় বর্তমানে গ্রামের ১০ মিলিয়ন মানুষ সহজে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। দেশে বর্তমানে নয় হাজারের মতো ডিজিটাল ডেলিভারি সার্ভিস রয়েছে, যা আগামীতে আরও বাড়ানো হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, এক দশকে ৫২ হাজার ওয়েবসাইট তৈরি করা হয়েছে। ৯৯৯ থেকে শুরু করে এমন অনেক গুরুত্বপূর্ণ সার্ভিস আইসিটি বিভাগের হাত ধরে যাত্রা শুরু করেছে। প্রতিটি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে আইসিটি বিভাগ বাংলাদেশের ডিজিটালাইজেশনের জন্য কাজ করছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র