দেশজুড়ে গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২
গাজীপুরের পুবাইলের বসুগাঁও এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই পোশাকশ্রমিক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দিকে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন গাইবান্ধার ফুলছড়ি থানার তিনথোপা এলাকার আব্দুল রহিমের ছেলে মিলন মিয়া (১৯) ও ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের নুরু মিয়ার মেয়ে ঝর্ণা আক্তার (২৫)।
মিলন মিয়া সহকারী অপারেটর ও ঝর্ণা শ্রমিক হিসেবে স্থানীয় নৈপাড়া এলাকার প্রাইম সুয়েটার লিমিটেড পোশাক কারখানায় চাকরি করতেন।
স্থানীয়রা জানান, নিহত দুজনই গাজীপুর মহানগরীর পুবাইল এলাকায় ভিন্ন ভাড়া বাসায় থেকে একই পোশাক কারখানায় চাকরি করতেন। দুপুরে তারা তাদের কর্মস্থল থেকে বের হয়ে দুপুরে খাবার খাওয়ার জন্য তাদের বাসায় যাচ্ছিলেন। রেললাইন পার হতে গিয়ে অসাবধানতাবশত তারা ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
আরও পড়ুনঃ বেতন বাড়ছে জিপি-পিপিদের





