দিল্লীর আশীর্বাদে ১৬ বছর টিকে ছিলেন শেখ হাসিনা: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কলকাতার হাসপাতাল, হোটেল দোকানপাট সব বন্ধ। ভারত ভয়ংকর রকমের সাম্প্রদায়িক। দিল্লীর আশীর্বাদে ১৬ বছর টিকে ছিলেন শেখ হাসিনা।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশে ভারতরে দূতাবাসের উদ্দেশে পদযাত্রা পূর্ববর্তী সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
ভারত বাংলাদেশের মানুষকে পছন্দ করে না বলেই হাসিনাকে আশ্রয় দিয়েছে উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘ভারত কারও সঙ্গে বন্ধুত্ব করতে পারে না। আইনজীবী আলিফ হত্যার ঘটনা নিয়ে ভারত কিছু বলল না।’
ভারত ভিসা বন্ধ করে বাংলাদেশের উপকার করেছে দাবি করে রিজভী বলেন, ‘এদেশ সমৃদ্ধ হবে। উৎপাদন বাড়বে। সীমান্ত বন্ধ করে ভালো করেছে। ফেনসিডিল আসতো ইয়াবা আসতো, এখন আর আসবে না।’
আরও পড়ুনঃ ভারত সীমান্তে বাংলাদেশের ড্রোন মোতায়েনের খবরটি মিথ্যা





