জাতীয়

দিনাজপুরে বাসের ধাক্কায় নিহত ২

এসএসসি পরীক্ষার্থী মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বাসের ধাক্কায় তিথি রানী (১৭) ও রত্না বালা (৫০) নামে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন।

আজ সোমবার দুপুর দুইটার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের কানাগাড়ি হরিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিথি রানী গোবিন্দগঞ্জ বেলাই হিন্দুপাড়া এলাকার বিধান রায়ের মেয়ে এবং রত্না বালা একই উপজেলা বিজয় চন্দ্রের স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিজ এলাকা থেকে ভ্যানে করে কয়েকজন নারী আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। এসময় দিনাজপুরগামী চিশতিয়া পরিবহনের একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা দুইজন সড়কে ছিটকে পড়লে একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ সুযোগ পেলেই ছোবল মারবে বিএনপি: তথ্যমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র