জাতীয় ফিচার

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: রোববার হতে পারে রোডম্যাপ ঘোষণা

নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী রোববার (২৪ আগস্ট) ঘোষণা করা হতে পারে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আসন্ন নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করতে আয়োজিত বৈঠকের বিরতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইসি সানাউল্লাহ বলেন, “আমরা নির্বাচনের রোডম্যাপ নিয়ে কাজ শুরু করেছি। রোববার এ বিষয়ে ব্রিফিং দেওয়া হতে পারে। তবে, অনেক বিষয় নিয়ে আলোচনা করতে হচ্ছে, তাই আজই সবকিছু চূড়ান্ত করা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে রোববার বা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।”

তিনি আরও জানান, নির্বাচন কমিশনার ও কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনার পর সামগ্রিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকে জানানো হবে। এরপর চূড়ান্ত পরিকল্পনা প্রস্তুত হলে আনুষ্ঠানিকভাবে রোডম্যাপ ঘোষণা করা হবে।

বৈঠকে চারজন নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে নির্বাচনের সময়সূচি, ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, এবং নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র