তুষারপাতে জাপানে ৮ জনের মৃত্যু
নজিরবিহীন তুষারপাতে বিপর্যস্ত জাপানের উত্তর-পশ্চিমাঞ্চলে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে।
এনএইচকের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিনের অব্যাহত ভারি তুষারপাতে বিপর্যস্ত জাপানের উত্তর-পশ্চিমাঞ্চল। বৃষ্টির মতো পড়ছে ঝরছে তুষার। বরফে ছেয়ে আছে ঘরবাড়ি, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপণা। রাস্তার পাশে রাখা গাড়িগুলোতে জমে আছে পুরু বরফের স্তর। আর তা সরানোর কাজে ব্যস্ত সাধারণ মানুষ।
প্রচণ্ড ঠান্ডা মধ্যেই মরার ওপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে এ তুষারপাত। পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে কানাজাওয়া ও সাপ্পোরোতে। শহর দুটির কোন কোন এলাকায় শুক্রবার (২৩ ডিসেম্বর) ৬১ সেন্টিমিটার পর্যন্ত পুরু বরফের স্তর রেকর্ড করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। একইসঙ্গে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শও দিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ ভারতে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে নিহত ১৬





