তুমি সৌন্দর্য, মন মাতানো সৌন্দর্য : আনুশকা শর্মা
পাকিস্তানের বিপক্ষে দারুণ জয়ে পেছনে বিরাট কোহলি চমৎকার পারফর্মান্সের পর তাকে ইন্সটাগ্রামে একটি পোস্ট দিয়েছেন স্ত্রী আনুশকা শর্মা।
লিখেছেন, ‘তুমি সৌন্দর্য। মন মাতানো সৌন্দর্য। আজ রাতে দীপাবলির প্রাক্কালে তুমি লাখো মানুষের জীবনে অনেক আনন্দ এনেছো।’
আনুশকা আরও লিখেছেন:
‘আমার ভালোবাসা তুমি অপূর্ব, অপূর্ব একজন মানুষ। তোমার দৃঢ় মানসিকতা, সংকল্প এবং বিশ্বাস বিস্ময়কর। আমি বলতে পারি, আমার জীবনের সর্বোৎকৃষ্ট ম্যাচ দেখেছি। যদিও আমাদের কন্যা ছোট, বুঝবে না তার মা কেন নৃত্য করছে এবং রুমে বুনো উল্লাস করছে, একদিন সে বুঝবে; তার বাবা কঠিন পর্ব অতিক্রম করে এদিন রাতে শ্রেষ্ঠ ম্যাচটি খেলেছিল। খেলায় ফিরেছিল যেকোনো সময়ের থেকে শক্তিশালী এবং বিজ্ঞ হয়ে।’
‘তোমাকে নিয়ে গর্বিত। তোমার শক্তি সংক্রামক এবং তুমি আমার সীমাহীন ভালোবাসা। কঠিন বাধা-বিপত্তি সত্ত্বেও তোমাকে চিরতরে ভালোবাসি।’
প্রসঙ্গত, টি-টোয়েন্ট বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের ১৫৯ রানতাড়ায় ৩২ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। এরপর কোহলির ৫৩ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ভারত জেতে ৪ উইকেটে।
আরও পড়ুন : শেষ বল পর্যন্ত লড়ে পাকিস্তানকে হারালো ভারত





