জাতীয় ফিচার

তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহায়তা দিতে নীতিগতভাবে সম্মত চীন: পরিকল্পনা উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহায়তা দিতে নীতিগতভাবে সম্মত চীন। তবে ভারতের সহায়তা ছাড়া কতটুকু পানি মিলবে বলা যাচ্ছে না। চীনের প্রাথমিক নকশা আছে। তবে সম্ভব্যতা যাচাই হয়নি।

রোববার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে সাড়ে ১৩ হাজার কোটি টাকা ব্যয়ে বে টার্মিনাল নির্মাণ প্রকল্পসহ ১৬টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে একনেক বৈঠকে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ২৪ হাজার ২৪৭ কোটি টাকা।

এছাড়া পায়রা সমুদ্রবন্দর ব্যর্থ হয়েছে জানিয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, এটা সমুদ্রবন্দরও হবে না। এটা খালের বন্দরও হবে না।

এদিকে ট্রাম্প প্রশাসনের যে নীতি তাতে আগামী দিনে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের সহায়তা কতটা পাওয়া যাবে তা নিয়ে সংশয় রয়েছে বলেও জানান ওয়াহিদউদ্দিন মাহমুদ।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র