জাতীয়

তিন দিনে মিয়ানমারে জান্তা বাহিনীর ৪০ সদস্য নিহত

মিয়ানমারে কারাগারে বিস্ফোরণ; নিহত ৮

গত তিন দিনে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে জান্তা বাহিনীর ৪০ জন সদস্য নিহত হয়েছেন।

বুধবার মিয়নমারের সংবাদমাধ্যম ইরাবতি নিউজ জানায়, মিয়ানমারের মান্দালয়, সাগাইং ও ম্যাগওয়ে অঞ্চলে বিদ্রোহীদের হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স জানায়, সোমবার (৩০ জানুয়ারি) সাগাইং অঞ্চলের শেব টাউনশিপে সংঘর্ষে ১৩ জন জান্তা সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া ৬ জন আহত হয়েছেন। পিডিএফ জানায়, ওয়াইল্ড টাইগার্স ফোর্স নামে একটি বিদ্রোহী সংগঠন জান্তা বাহিনীর ওপর হামলা চালায়। তাদের অতর্কিত আক্রমণে জান্তা বাহিনীর ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার সাগাইং অঞ্চলের আয়াদাউ টাউনশিপের পিডিএফ গ্রুপ ড্রোনের মাধ্যমে একটি সামরিক চেকপয়েন্ট এবং থালালবার, সাপারডউইন গ্রামে জান্তা ক্যাম্পে আটটি বোমা হামলা চালিয়েছে। এতে জান্তা বাহিনীর ৫ সদস্য নিহত নিহত হয়েছেন।

এছাড়া রোববার মান্দালয়ের মায়াউং টাউনশিপে পিডিএফের হামলায় শাসক বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। সোমবার ম্যাগওয়ে অঞ্চলের মাদায়া টাউনশিপ ল্যান্ড মাইন ব্যবহার করে পাঁচজন জান্তা সৈন্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পিডিএফ। এ ছাড়া এই তিন অঞ্চলের কিছু এলাকায় পিডিএফের হামলায় জান্তা বাহিনীর বেশ কয়েকজন সেনা সদস্য নিহত হয়েছেন।

আরও পড়ুনঃ হজ প্যাকেজ: এবার জনপ্রতি খরচ ৬ লাখ ৮৩ হাজার টাকা

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র