জাতীয় ফিচার

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ২৯

এসএসসি পরীক্ষার্থী মৃত্যু

ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে ২টি নৌকাডুবিতে অন্তত ২৯ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।

রোববার সাব-সাহারান দেশটির অভিবাসীরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছানোর চেষ্টা কালে এ ঘটনা ঘটে।

এদিকে গত চারদিনে পাঁচটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬৭ জন নিখোঁজের খবর জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এদের বেশির ভাগই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। ল্যাম্পেডুসা দ্বীপে ইতালীয় কর্মকর্তারা বলছেন, গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২ হাজার ৫শ’ অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি প্রবেশের চেষ্টা করেছে।

জাতিসংঘের পরিসংখ্যানে দেখা গেছে, অন্তত ১২ হাজার অভিবাসী এ বছর তিউনিসিয়া থেকে ইতালির উপকূলে অবতরণ করেছে। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল মাত্র ১৩শ’।

এদিকে তিউনিসিয়ার উপকূলরক্ষীরা দাবি করেছে, তারা অভিবাসী পারাপার বন্ধে পদক্ষেপ নিচ্ছে। গত চার দিনে ইউরোপের দিকে রওনা হওয়া প্রায় ৮০টি জাহাজকে থামিয়ে দেয়া হয়েছে। এছাড়া ৩ হাজারের বেশি অভিবাসী আটক করার দাবি করেছে তারা।

আরও পড়ুনঃ আজ মহান স্বাধীনতা দিবস

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র