জাতীয় ফিচার

তামিমের দু’বার হার্ট অ্যাটাক; হার্টে পরানো হয়েছে রিং

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া বাংলাদেশের ব্যাটার তামিম ইকবালের তামিমের দু’বার হার্ট অ্যাটাক হয়েছে। পরে তার হার্টে রিং পরানো হয়েছে। বর্তমানে সিসিইউতে আছেন তিনি।

সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে আজ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ শুরুর আগে বুকে ব্যথা অনুভব করেন তামিম। এরপর বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয় তাকে।

হাসপাতাল সূত্রে বিসিবির চিকিৎসা বিভাগের প্রধান দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, তামিমের দু’বার হার্ট অ্যাটাক হয়েছে।

ডিপিএলে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয় তামিমের মোহামেডান স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময় মোহামেডানের অধিনায়ক হিসেবে টসও করেছেন তামিম।

খেলা শুরুর আগে বুকে ব্যথা নিয়ে বিকেএসপির পাশে ফজিলাতুন্নেসা হাসপাতালে ভর্তি করা হয় তামিমকে।

আজ দুপুর ১২টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৯তম বোর্ড সভা ছিল। তামিমের অসুস্থতায় সভা স্থগিত করা হয়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র