জাতীয় ফিচার

তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল: শুনানির পরবর্তী তারিখ ২৮ অক্টোবর

হাইকোর্ট

সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের পরবর্তী শুনানির জন্য ২৮ অক্টোবর নির্ধারণ করেছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে হাইকোর্টের অ্যানেক্স ভবনের সামনে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার আপিল শুনানি শেষে আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির এ তথ্য জানান।

তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রক্রিয়া ছিল পরিকল্পিত। শেখ হাসিনা এই ব্যবস্থা বিলুপ্ত করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।’

শিশির মনির আরও বলেন, ‘নির্বাচন ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিকল্প নেই।’

তিনি আশা প্রকাশ করেন, জুলাই সনদের ভিত্তিতে আদালত রায় দেবে। তিনি জানান, এই আপিলে ১৪ জন বিচারকের মধ্যে ১০ জনই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে মত দিয়েছেন।

গত ২৭ আগস্ট সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করেন এবং আপিলের অনুমতি দেন। এরপর ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল দায়ের করেন।

২০১১ সালের ১০ মে তৎকালীন আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে নতুন করে আইনি লড়াই শুরু হয়। গত ২১ অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিলের শুনানি শুরু হয়।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র