ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দূর্ঘটনায় নিহত ৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাছবাহী একটি ট্রাক উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। নিহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার রফিকুল ইসলাম (২৩), ভোলার মনপুরার মনির হোসেন (২৮), হাবিবুর রহমান (৩২) এবং আক্তার হোসেন (৩৫)।
আজ মঙ্গলবার ভোরে মহাসড়কের উপজেলার বেলাসর এলাকার আরএনআর পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ওসি মনজুরুল আলম মুন্না জানান, নোয়াখালী থেকে ঢাকামুখী মাছবাহী একটি ট্রাক চান্দিনার বেলাসর এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই উল্টে যায় ট্রাকটি। এ সময় ট্রাকের উপরে থাকা চার শ্রমিক চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুনঃ “স্বাস্থ্যবিষয়ক গবেষণায় চিকিৎসকদের মনোযোগী হবারও আহবান জানালেন প্রধানমন্ত্রী”





