ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৯৩
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯৩ জনকে গ্রেফতার করেছে।
ডিএমপি সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৯টি মামলা হয়েছে। অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ২৫ হাজার ৪২০ পিস ইয়াবা, ১৬১.৯৫ গ্রাম হেরোইন, ৫৫ বোতল দেশি মদ, ২ বোতল ফেন্সিডিল, ১৬ কেজি ৯৫৫ গ্রাম গাঁজা ও ১৩টি ইনজেকশন উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ “স্মার্ট বাংলাদেশ গড়ার মূল চাবিকাটি ডিজিটাল সংযোগ”





