জাতীয় ফিচার

ড. ইউনূসকে গ্রেপ্তার করা বা জেলে নেওয়ার পরিকল্পনা সরকারের নেই: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক বলেছেন, ড. ইউনূসকে গ্রেপ্তারে সরকারের কোনো পরিকল্পনা নেই। তার মামলার বিজ্ঞ বিচারকগণ রায় দিবেন। সেই রায় কার্যকর করার দায়িত্ব সরকারের। সরকার তা অবশ্যই করবে। অহেতুক ড. ইউনূসকে গ্রেপ্তার করা বা জেলে নেওয়ার পরিকল্পনা সরকারের নেই।

আজ রোববার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে সহকারী জজ/সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য আয়োজিত ৪৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি আইনমন্ত্রী।

আনিসুল হক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে আমাদেরও বিচার না পাওয়া নিয়ে হতাশা ছিল। কারণ ১৯৭৫ সালে ২৬ সেপ্টেম্বর ইনডেমনিটি অডিনেন্স করে। তারপর প্রধানমন্ত্রী ক্ষমতায় এসেছে এই বিচারকার্য শুরু হয়েছে। ইনডেমনিটি অডিনেন্স বাতিল করেছে এবং বিচার শেষ করেছে। এরপর মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদেরও বিচার হয়েছে।

আইনমন্ত্রী বলেন, এখন সেই অপসংস্কৃতি আর নেই যে কোনো হত্যাকাণ্ড বিচার ছাড়া আমাদের মন থেকে হারিয়ে যাবে। সাগর-রুনি হত্যা কাণ্ডের বিচার হবে। এতে সরকারে যে যে পদক্ষেপ নেওয়া দরকার হবে, তা সব করব আমরা।

ড. ইউনূস প্রসঙ্গে তিনি বলেন, ড. ইউনূসকে গ্রেপ্তারে সরকারের কোনো পরিকল্পনা নেই। তার মামলার বিজ্ঞ বিচারকগণ রায় দিবেন। সেই রায় কার্যকর করার দায়িত্ব সরকারের। সরকার তা অবশ্যই করবে। অহেতুক ড. ইউনূসকে গ্রেপ্তার করা বা জেলে নেওয়ার পরিকল্পনা সরকারের নেই।

মন্ত্রী বলেন, বিচার বিভাগে আমরা আমূল পরিবর্তন আনতে পেরেছি। আজকের বিচার বিভাগ আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে। এই বিভাগ সুউচ্চে থাকে, সবার উপরে থাকে। আগে চেম্বার শেয়ার করতে হতো, এজলাশও শেয়ার করতে হতো। এখন অনেক দূর এগিয়ে গেছে বিচার বিভাগ।

তিনি বলেন, বিচার বিভাগে বিচারকরা স্বাধীন ভাবে কাজ করতে পারবে, স্বাধীন চিন্তা করতে পারবে। বিচার বিভাগ পরিবর্তন হয়েছে, অবকাঠামো পরিবর্তন হয়েছে।

আরও পড়ুনঃ বাংলাদেশের সাথে নয় মিয়ানমারের আরাকানের অভ্যন্তরীণে যুদ্ধ চলছে: ওবায়দুল কাদের

 

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র