টোল দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রথম যাত্রী হলেন প্রধানমন্ত্রী
দেশের প্রথম দ্রুতগতির উড়ালসড়ক ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে’উদ্বোধনের পর প্রথম যাত্রী হিসেবে প্রধানমন্ত্রী রাজধানীবাসীর স্বপ্নের এই উড়াল সড়কে উঠলেন।
এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে কাওলায় উদ্বোধনী ফলক উন্মোচন করেন তিনি। সেখান থেকে টোল দিয়ে এক্সপ্রেসওয়েতে উঠে শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; যেখানে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে।
আগামীকাল রোববার সকাল ছয়টা থেকে সর্বসাধারণের ব্যবহারের জন্য খুলে দেয়া হবে এই উড়ালসড়ক। এরপর এই সড়ক দিয়ে বিমানবন্দর থেকে তেজগাঁও আসতে সময় লাগবে মাত্র ১০ থেকে ১২ মিনিট।
বিমানবন্দর থেকে ফার্মগেট যেতে কাওলা, কুড়িল আর গলফ ক্লাবে থাকবে ওঠার ব্যবস্থা। একদিকে নামা যাবে বনানী, মহাখালী আর ফার্মগেটে। অন্যদিকে তেজগাঁও থেকে বিমানবন্দর যেতে বিজয় সরণি ওভারপাসের দুই প্রান্ত আর বনানী থেকে থাকবে উঠার ব্যবস্থা। নামা যাবে মহাখালী, বনানী, কুড়িল ও বিমানবন্দর এলাকা থেকে।
আরও পড়ুনঃ “মূর্খদের হাতে দেশের দায়িত্ব পড়লে সে দেশের কোনো অগ্রযাত্রা হতে পারে না”





