টিসিবি কার্যক্রম চালাতে বড় ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে: বানিজ্যমন্ত্রী
সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চালিয়ে যেতে সরকারে বড় পরিমাণে ভর্তুকি দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে দেশের বাজারে নিত্যপণ্যের দাম না কমা পর্যন্ত টিসিবির বিক্রি কার্যক্রম চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে টিসিবির ভর্তুকিমূল্যে চলতি মাসের পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করার সময়ে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, টিসিবির বিক্রি কার্যক্রম চালিয়ে যেতে বড় পরিমাণে ভর্তুকি দিতে হচ্ছে। নিত্যপণের দাম না কমা পর্যন্ত আমরা টিসিবির সাশ্রয়ী মূল্যে বিক্রি কার্যক্রম চালিয়ে যাব।
টিপু মুনশি বলেন, বিগত এক বছরে টিসিবি পণ্যে বিতরণের জন্য সরকার ৫ হাজার ২০০ কোটি টাকা ভর্তুকি দিয়েছে।
নতুন বছরের শুরুতে টিসিবির ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করে বাণিজ্যমন্ত্রী কার্ড দেয়ার ক্ষেত্রে কিছুটা অনিয়মের কথা স্বীকার করে জানান, সারা দেশে ডিজিটাল কার্যক্রম শেষ হলে অনিয়মের কোনো সুযোগ থাকবে না। একটি কাজ শুরু করতে গেলে কিছু ট্রায়াল অ্যান্ড এরর হয়। তার মানে এই নয় যে এটি ১০০ ভাগই ভুল। তবে আমরা শতভাগ ভালো করার জন্য কাজ করছি।
সোমবার (৯ জানুয়ারি) ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এক বিজ্ঞপ্তিতে জানায়, নিম্নআয়ের এক কোটি উপকারভোগী পরিবারের মধ্যে ভর্তুকিমূল্যে টিসিবির পণ্য (তেল, চিনি ও ডাল) পৌঁছে দেয়ার লক্ষ্যে টিসিবি ঢাকা মহানগরীসহ সারাদেশে জানুয়ারি মাসের বিক্রয় কার্যক্রম ১০ জানুয়ারি থেকে শুরু করছে।
আরও পড়ুনঃ স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন






"ইভিএম কেনার প্রকল্পে দ্রুত অনুমোদন দেবে সরকার" - tathyasangjog
January 10, 2023[…] […]
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ - tathyasangjog
January 10, 2023[…] আরও পড়ুনঃ টিসিবি কার্যক্রম চালাতে বড় ভর্তুকি দ… […]
পিরোজপুরে বাসচাপায় দুই বোন নিহত; ভাই আহত - tathyasangjog
January 10, 2023[…] আরও পড়ুনঃ টিসিবি কার্যক্রম চালাতে বড় ভর্তুকি দ… […]
আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো সম্ভব নয়: প্রধানমন্ত্রী - tathyasangjog
January 10, 2023[…] আরও পড়ুনঃ টিসিবি কার্যক্রম চালাতে বড় ভর্তুকি দ… […]
পেরুতে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১৭ - tathyasangjog
January 10, 2023[…] আরও পড়ুনঃ টিসিবি কার্যক্রম চালাতে বড় ভর্তুকি দ… […]