জাতীয় ফিচার

জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে নতুন বিভাগ হবে: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের কল্যাণের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি পৃথক বিভাগ গঠন করা হবে। এই বিভাগের দায়িত্ব হবে তাদের দেখভাল, চিকিৎসা ও অর্থনৈতিক সহায়তা নিশ্চিত করা।

রোববার (১৮ জানুয়ারি ২০২৬) দুপুরে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জুলাই আন্দোলনে শহীদ ও গুরুতর আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

তারেক রহমান বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন মুক্তিযোদ্ধাদের কল্যাণে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গঠন করা হয়েছিল। একাত্তরের মুক্তিযোদ্ধাদের মতোই জুলাই-আগস্টের যোদ্ধারাও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ত্যাগ স্বীকার করেছেন। তাই তাদের জন্যও একই ধরনের সুবিধা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে প্রায় ৩০ হাজার মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকে চোখ হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন বা স্থায়ী ক্ষতি পেয়েছেন। দেড় হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে, যা একটি গণহত্যা। এই যোদ্ধাদের সাহসিকতার কারণেই ফ্যাসিবাদী শক্তি ক্ষমতা থেকে উৎখাত হয়েছে এবং দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

আন্দোলনের আহতদের জন্য দুই ধরনের ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, প্রথমত রাষ্ট্রীয় উদ্যোগে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে। দ্বিতীয়ত, তাদের যোগ্যতা ও রাজনৈতিক অবদান অনুযায়ী অর্থনৈতিক সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। রাষ্ট্রের প্রতি হতাহতদের প্রতি দায়বদ্ধতা রয়েছে, যা বিএনপি সরকার গঠন করলে পর্যায়ক্রমে পূরণ করবে।

তারেক রহমান জোর দিয়ে বলেন, ২০২৪ সালের আন্দোলন কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়— এটি ছিল অধিকারহারা জনগণের গণআন্দোলন। যারা এই আন্দোলনকে দলীয় স্বার্থে ব্যবহার করতে চায়, তাদের বিরুদ্ধে স্বাধীনতা ও গণতন্ত্রকামী মানুষকে সতর্ক থাকতে হবে।

আগামী জাতীয় নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ব্যর্থ হলে শোকের গাঁথা চলতেই থাকবে। কিন্তু গণতন্ত্রকামী মানুষ শোক নয়, গণতন্ত্রের বিজয়গাঁথা রচনা করবে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র