জাতীয় ফিচার

জুলাই অভ্যুত্থানের সমর্থকদের মুক্তি ও নতুন শ্রমবাজার: প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাফল্য

জুলাই অভ্যুত্থানে সংহতি জানানো সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আটক প্রবাসীদের মুক্তির পাশাপাশি নতুন দেশে শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বুধবার (২০ আগস্ট ২০২৫) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল গত এক বছরে এই খাতে অর্জিত অগ্রগতি তুলে ধরেন।

অধ্যাপক আসিফ নজরুল জানান, সৌদি আরবে জুলাই অভ্যুত্থানের সমর্থন দেওয়ার কারণে আটক ১৮৭৬ জন বাংলাদেশি প্রবাসীকে মুক্তি দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শ্রমিকদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে ল’ফার্ম গঠন করা হয়েছে এবং এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

মন্ত্রণালয় শুধু মধপ্রাচ্যের শ্রমবাজারে সীমাবদ্ধ থাকতে চায় না। উপদেষ্টা বলেন, “আমরা শুধু মধ্যপ্রাচ্য বা আরব আমিরাতে আটকে থাকব না। বাংলাদেশের শ্রমিকদের জন্য নতুন নতুন দেশে শ্রমবাজার উন্মুক্ত করার লক্ষ্যে কাজ চলছে।”

ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে শ্রমবাজার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া, নারী শ্রমিকদের নিয়মিত ও নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করতে বিশেষ প্রকল্প চলমান রয়েছে।

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আসিফ নজরুল বলেন, পূর্ববর্তী সরকারের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী শ্রমিক পাঠানো অব্যাহত থাকবে। দক্ষ কর্মী তৈরির লক্ষ্যে কেয়ারগিভারদের জন্য ৬ মাসের প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছে। এই প্রশিক্ষণ শ্রমিকদের দক্ষতা বাড়িয়ে তাদের বৈশ্বিক শ্রমবাজারে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করছে।

প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো আরও সহজ করতে মন্ত্রণালয় বেশকিছু পদক্ষেপ নিয়েছে। প্রবাসী কল্যাণ ব্যাংকে সুদের হার ১ শতাংশ কমানো হয়েছে, যা প্রবাসীদের জন্য আর্থিক সুবিধা বাড়াবে। এছাড়া, সরাসরি রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ করা হয়েছে, যাতে প্রবাসীরা দ্রুত ও নিরাপদে অর্থ পাঠাতে পারেন।

অধ্যাপক আসিফ নজরুল জানান, গত এক বছরে দক্ষ শ্রমিক পাঠানোর সুযোগ সৃষ্টি এবং আইনগত সংস্কারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে তিনি স্বীকার করেন, “এক বছরে পুরো সংস্কার সম্ভব নয়। আমরা একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছি। ধারাবাহিকতা বজায় রাখলে প্রবাসী শ্রমিকদের জন্য সত্যিকারের উন্নয়ন ও সংস্কার সম্ভব হবে।”

মন্ত্রণালয় ইতোমধ্যে শ্রমিকদের অধিকার সুরক্ষা, নিরাপদ কর্মপরিবেশ এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র