জাহাজ ইস্যুতে রাশিয়ার সাথে সম্পর্কে প্রভাব পড়বে না বাংলাদেশের
মার্কিন নিষেধাজ্ঞার অধীনে একটি রুশ জাহাজের বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্ত মস্কোর সাথে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে প্রভাবিত করবে না বলে প্রত্যাশা ব্যক্ত করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ বিষয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে পররাষ্ট্র দফতরের মুখপাত্র সেহেলি সাবরিন বলেছেন, ঢাকা-মস্কোর বোঝাপড়া এত ভাল যেকারনে আমরা মনে করি না যে, একটি একক সমস্যা বিদ্যমান দ্বিপাক্ষিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর বিরূপ প্রভাব ফেলবে।
এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মস্কোর সমর্থনের কথা স্মরণ করে রাশিয়াকে বাংলাদেশের পরীক্ষিত এবং দীর্ঘমেয়াদী বন্ধু হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে বারবার রাশিয়ার ভেটো গৃহীত হলে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করে তুলত।
এর আগে পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় রুশ জাহাজের প্রবেশ বন্ধ করার সিদ্ধান্তের বিষয়ে রাশিয়া মস্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানকে তলব করা হয়।
এ বিষয়ে সাবরিন বলেন, রাশিয়ার জাহাজ সংক্রান্ত বিষয়টি ছয় সপ্তাহের পুরনো হলেও চলতি সপ্তাহে বাংলাদেশের রাষ্ট্রদূতকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়েছে।
কেন বাংলাদেশ তার বন্দরে মার্কিন-নিষেধাজ্ঞাভুক্ত রুশ জাহাজকে নিষিদ্ধ করেছে জানতে চাইলে তিনি বলেন, আমরা একটি বাণিজ্য নির্ভর দেশ। এ জন্য বাংলাদেশ সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পছন্দ করে।
শুধু বাংলাদেশ নয়, নিষেধাজ্ঞাভুক্ত রাশিয়ার জাহাজকে অন্যান্য দেশের বন্দরেও ভেড়ানো নিষিদ্ধ করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুনঃ গ্রামীণফোনের নেটওয়ার্ক বিপর্যয়ের ব্যাখ্যা চাইল বিটিআরসি






"দেশে হৃদরোগের ৯৫ থেকে ৯৮ শতাংশ চিকিৎসার সক্ষমতা রয়েছে" - tathyasangjog
February 24, 2023[…] […]
দৃষ্টি আকর্ষণের জন্যই হুমকি দিয়ে উড়ো চিঠি; ধারণা সিটিটিসির - tathyasangjog
February 24, 2023[…] […]
দ. আফ্রিকায় সড়ক দুর্ঘটনা; নিহত ৫ বাংলাদেশী - tathyasangjog
February 24, 2023[…] […]
"বিএনপি ভারতেও অশান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল" - tathyasangjog
February 24, 2023[…] […]