জাতীয় দেশ সংযোগ

জামালপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ২

জামালপুর সদর উপজেলায় বাস, পিকআপ ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ৫ জন।

শুক্রবার সকাল ৬টায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মৃত সলিম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন ও জামালপুর সদরের ছোনটিয়া এলাকার আব্দুস সোবাহানের ছেলে শামসুল হক। নিহত দুইজনই সবজি ব্যবসায়ী। আর গুরুতর আহত পিকআপভ্যান চালক সুজা মণ্ডলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।

পুলিশ জানায়, সকাল ৬টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লাতে ঢাকা গামী শাদনান এন্টারপ্রাইজের একটি বাসের সাথে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপের পেছনে থাকা দ্রুতগামী একটি সিএনজি চালিত অটোরিকশার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ আওয়ামী লীগের নির্বাচন বানচালে অস্ত্রের মহড়া দিচ্ছে বিএনপি

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র