অন্যান্য দেশ সংযোগ ফিচার বিশ্ব সংযোগ

“জাপানই একমাত্র দেশ যারা রোহিঙ্গা প্রত্যাবাসনে অর্থবহ ভূমিকা রাখতে পারে”

জাপানই একমাত্র দেশ যারা রোহিঙ্গা প্রত্যাবাসনে অর্থবহ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

আজ শনিবার ঢাকায় জাপান দূতাবাসে ‘জাপান-বাংলাদেশ কৌশলগত অংশীদারত্ব: কূটনৈতিক, অর্থনৈতিক ও নাগরিক পর্যায়ের সম্পর্ক’ শিরোনামের এক বৈঠকের আয়োজন করে প্যান এশিয়া রিসার্চ ইনস্টিটিউট। সেখানে তিনি এসব কথা বলেন।

শাহরিয়ার আলম বলেছেন, এদেশটির সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক ও বন্ধন রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, তিনটি স্তম্ভে দাঁড়িয়ে আছে বাংলাদেশের অর্থনীতি। সেগুলো হচ্ছে, কৃষি, রফতানি ও মানবসম্পদ। অর্থনীতি ও ডিজিটালসহ বিভিন্ন খাতে জাপান বর্তমানে সবচেয়ে দ্রুত বর্ধনশীল মার্কেট। প্রযুক্তি ও ঐতিহ্যগত পণ্যের মার্কেট রয়েছে আমাদের। প্রথমবারের মতো চলতি বছরে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য নতুন মাইলফলক স্পর্শ করেছে।

তিনি আরও বলেন, জাপান-বাংলাদেশের নাগরিক পর্যায়ের যোগাযোগের প্রথম ভিত্তি স্থাপন করেন কুষ্টিয়ার রাধা বিনোদ পাল। তিনিই জাপানি জনগণের মধ্যে স্থায়ী প্রভাব তৈরি করতে পেরেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের সেনাবাহিনীর শীর্ষ নেতাদের যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের সম্মুখীন করা হয় সেই ট্রাইব্যুনালের এগারো জন বিচারকের একজন ছিলেন রাধা বিনোদ পাল। ওই বিচারে এগারো বিচারকের মধ্যে শুধু রাধা বিনোদ পালই জাপানের পক্ষে অবস্থান নিয়ে রায় দিয়েছিলেন। বলা হয়ে থাকে জাপানের পক্ষে রাধা বিনোদ পালের রায়ের জন্যই ওই ট্রায়ালের কয়েকজন বিচারক প্রভাবিত হয়ে তাদের রায় কিছুটা নমনীয় করেছিলেন।

এ আলোচনায় ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত আইয়োমা কিমিনোরি বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জাপান সফরের কারণে আমাদের সম্পর্ক সমন্বিত অংশীদারত্ব থেকে কৌশলগত অংশীদারত্বে রূপ নিয়েছে। আজকের আলোচনায় কৌশলগত অংশীদারত্বের তিনটি স্তম্ভ নিয়ে আলোচনা হয়েছে। সেগুলো হচ্ছে, অর্থনৈতিক সহযোগিতা, পারস্পরিক স্বার্থ ও আঞ্চলিক সমৃদ্ধি।

আরও পড়ুনঃ আওয়ামী লীগের মিছিল মানেই সারা শহরে মিছিল : ওবায়দুল কাদের

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার