জাতীয় ফিচার

জয়পুরহাটে শেখ হাসিনাসহ ২১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

জয়পুরহাটে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও দলটির যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদসহ ২১৭ জনের বিরুদ্ধে মো. মেহেদী (২৫) নামের এক যুবককে হত্যার অভিযোগে মামলা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি-১ আদালতে মামলাটি করেন মেহেদীর স্ত্রী জেসমিন আক্তার সৃষ্টি।

শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাছান মাহমুদ ছাড়াও মেহেদী হত্যা মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য সামছুল আলম দুদু, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, ক্ষেতলাল উপজেলা পরিষদের সদ্য প্রত্যাহার হওয়া চেয়ারম্যান দুলাল মিয়া সরদার, আক্কেলপুর উপজেলা পরিষদের সদ্য প্রত্যাহার হওয়া চেয়ারম্যান মোকছেদ আলী, পাঁচবিবি পৌরসভার সদ্য প্রত্যাহার হওয়া মেয়র হাবিবুর রহমান হাবিব, আবু সাঈদ আল মাহমুদ স্বপনের ভাই আবু সাঈদ আল মাহবু্ব চন্দন, ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা।

আরও পড়ুনঃ “সরকারি হাসপাতালগুলোতে সঠিক চিকিৎসা মিলছে না আন্দোলনকারীদের”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র